বাংলা সংগীতের খ্যাতনামা শিল্পী কবীর সুমন হাসপাতালে ভর্তি। আজ সকালে শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ খবর জানিয়েছেন সংগীতশিল্পী কবীর সুমনের ঘনিষ্ঠজন মনীষা দাশগুপ্ত। তবে আজ সন্ধ্যায় কবির সুমন নিজেই এ খবর জানিয়ে ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন।
ফেসবুকে এক পোস্টে এই গায়ক লিখেছেন, ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরই সেরে উঠব। চিন্তা করবেন না।’
গত বছরের নভেম্বরে সর্বশেষ ঢাকায় আসেন কবীর সুমন।
সেবার চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য ঢাকায় আসেন তিনি। এর আগে ২০২২ সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন তিনি।
তাঁর প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশ হয় ১৯৯২ সালে। বাংলা গানের গতিপথ বদলে দেওয়া এ অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হয় ২০২২ সালে।
এ উপলক্ষে ঢাকায় ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদযাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানে অংশ নেন এই গায়ক।
সে অনুষ্ঠানে নিজের অসুস্থতার কথা জানিয়ে কবীর সুমন বলেছিলেন, ‘আমার একটা অসুখ হয়েছে, এই অসুখের কারণে আমি যেমন হাতে লিখতে পারি না, তেমনই গিটারও বাজাতে পারি না। আর কোনো দিন পারব না। একটানা বসে থাকলেও সমস্যা হয়। মাঝে মাঝে মনে হয় শুয়ে শুয়ে গান গাই! তবে এ জন্য আমার আলাদা কোনো দুঃখ নেই।
গুরুদের কৃপায় আমি এখনো একটু একটু গান গাইতে পারি, এটাই আনন্দ।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/