খোকসায় দুই পক্ষের হামলায় আহত ৬

আপডেট: January 29, 2024 |
boishakhinews24.net 122
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসার গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় এক স্কুল শিক্ষক ও তার স্ত্রীসহ ৬ জন আহত হয়েছেন।

রবিবার সকালে উপজেলা জয়ন্তী হাজরা ইউনিয়নের রাধানগর গ্রামে খান ও প্রামানিকদের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, স্কুল শিক্ষক ফরহাদ ইসলাম প্রামানিক (৩৫), তার স্ত্রী অলোকা নাজমিন (২৯), শিক্ষকের পিতা ইব্রাহীম প্রামানিক (৭৫), চাচা হারেজ প্রামানিক। প্রতিপক্ষের আহতরা হলেন, নায়েব আলী খান ও আব্দুল আজিজ খান। আহতরা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে চিকিৎসাধিন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইব্রাহীম প্রামানিকের দখলীয় জামির মধ্যে প্রতিপক্ষ ৭ শতাংশ জমির মালিকানা দাবি করে আসছে।

রবিবার সকাল ৯টার আগে নায়েব আলী খানের লোকেরা সে জমি দখলের নেবার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের লোকেরা আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনার পর গ্রামে পুলিশ এসেছিল। তবে রবিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। চিকিৎসাধিন আহত শিক্ষক ফরহাদ ইসলাম জানান, প্রতিপক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়ি সংলগ্ন জমি দখল নেবার চেষ্টা করে।

এ সময় তারা বাধা দিলে তাদের উপর হামলা করা হয়। তারা সুস্থ হয়ে মামলা করবেন। অপর আহত নায়েব আলী দাবি করেন, প্রতিপক্ষের বাড়ির আঙ্গিনা সংলগ্ন ৬৬ শতাংশ জমির মধ্যে তারা ৭ শতক জমি পাবেন।

কিন্তু প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়া তাদের জমি দখল করে খাচ্ছে। তারা জমি দখলের চেষ্টা করলে তাদের উপর হামলা করা হয়েছে। তারাও মামলা করবেন।

Share Now

এই বিভাগের আরও খবর