নাজিরপুরে মাধ্যমিক বিদ্যালয়ের চুরি হওয়া টিউবওয়েল উদ্ধার, আটক ১

আপডেট: January 29, 2024 |
boishakhinews24.net 124
print news

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে চুরি হওয়া টিউবওয়েল উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার এ ঘটনায় বাইজিদ নামে একজনকে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ।

জানা যায়, গত ২৭ জানুয়ারি রাতে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে থাকা বিদ্যালয়ের টিউবওয়েলটি চুরি হয়ে যায়।

এরপর নাজিরপুর থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিযে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছোট বুইচাকাঠী থেকে সোমবার মোঃ বাইজিদ হাওলাদার (১৯) নামে একজনকে আটক করে।

ছোট বুইচাকাঠী গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে বাইজিদ। আটক বাইজিদের দেওয়া স্বীকারোক্তিমতে বুইচাকাঠী টেম্পু স্ট্যান্ড সংলগ্ন নদীর পাড়ে থেকে বিদ্যালয়ের চুরি যাওয়া টিউবওয়েলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বিদ্যালয়ের নৈশ প্রহরী মোঃ ওমর আলী শেখ বাদী হয়ে নাজিরপুর থানায় একটি মামলা করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর