কেন্দুয়ায় এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির কালো পতাকা মিছিল

আপডেট: January 30, 2024 |
boishakhinews24.net 136
print news

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ এক দফা দাবি আদালয়ের লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া পৌরশহরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ মিছিল বের করেন।

মিছিলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান পাঠান, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম শান্তি, উপজেলা ছাত্রদলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক তৌফিকুল হক শিবলী

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন হৃদয়সহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল চলাকালে মিছিলকারীরা সংসদ বাতিল ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

Share Now