হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত টিকটক সেলিব্রিটি ১৭ বছর পর গ্রেপ্তার

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৭ বছর যাবৎ পলাতক আসামী টিকটক সেলিব্রিটি জাহানারা ইতি আক্তার’কে ওরফে ইতি (৪০) গ্রেফতার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত জাহানারা ওরফে ইতি আক্তার মোঃ দেলোয়ার হোসেনের স্ত্রী, তিনি ভোলা জেলার সদরথানার ইলিশা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।
বুধবার (৩১ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য নিশ্চিত করে।
র্যাব জানায়, গতকাল ৩০ জানুয়ারি আনুমানিক বিকাল ৫ টায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং র্যাব-১৫ এর সহযোগীতায় কক্সবাজার জেলার সদর থানাধীন তারাবনিয়াছড়া এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে রাজধানী ঢাকার মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দীর্ঘ ১৭ বছর যাবৎ পলাতক আসামী টিকটক সেলিব্রিটি জাহানারা ওরফে ইতি আক্তারকে গ্রেপ্তার করে।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত আসামী জাহানারা ওরফে ইতি আক্তার উক্ত হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে।
সে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে রাজধানী ঢাকা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ ও পরিচয় গোপন করে দীর্ঘ ১৭ বছর যাবৎ আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
উক্ত আসামীকে আইনের আওতায় আনতে র্যাব ১০, ফরিদপুর কাজ শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর আসামীর অবস্থান কক্সবাজার সদরে সনাক্ত করতে সক্ষম হয়।
পরবর্তীতে র্যাব ১৫ এর সহায়তায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব ১০ ফরিদপুর সিপিসি-৩ এর লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।








