মহান ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে ভাষা শহিদদের প্রতি সম্মান জানিয়ে বাংলায় আদেশ-রায় দিলেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শুনানির শুরুতে হাইেকোর্ট বলেন, ‘আজ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন। আজ আমরা বাংলায় দেবো সব আদেশ।’
এরপর একের পর এক আদেশ ও রায় বাংলায় দেন হাইকোর্টের এই বেঞ্চ। এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/