মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ গত কয়েকদিন ধরেই বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় তীব্র শৈত্যপ্রবাহ চলছে।
ঘন কুয়াশার কারণে অনেক এলাকায় সূর্যের মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না। হাড় কাঁপানো শীতে মানুষ দিশেহারা প্রায়।
এরই মাঝে গতকাল শুক্রবার (০২ ফেব্রুয়ারি) চট্টগ্রামে মানুষের কল্যাণে কাজ করা সংগঠন রোকসানা আক্তার হীরা ফাউন্ডেশন এর পক্ষ থেকে রাঙামাটি পার্বত্য জেলায় শীতার্ত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে কম্বল এবং শুকনো খাবার বিতরণ করা হয়।
সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম এ সকল সামগ্রী বিতরণ করেন।
তিনি বলেন শীতার্ত পাহাড়ি মানুষের মাঝে কাজ করা সামাজিক কাজেরই একটি অংশ এবং এই ফাউন্ডেশনের চলমান প্রক্রিয়া।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/