বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় মুশফিকুর রহিম নিজ গাড়ি নিয়ে ময়দানে প্রবেশ করেন। এসময় ময়দান থেকে অভ্যর্থনা জানায় কাকরাইল মসজিদের সূরা সদস্য মাওলানা ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি ওসামা ইসলাম ও মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।
শুক্রবার আরো ক্রিকেটার ও মিডিয়া জগতের তারকারা বিশ্ব ইজতেমায় আসবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার থেকে। আগামী রোববার (১১ জানুয়ারি) আখেরি মোনাজাত দিয়ে শেষ হবে এবারের ইজতেমার দ্বিতীয় পর্ব।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/