সাফ অনূর্ধ্ব–১৯ নারী ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন হল বাংলাদেশ ও ভারত

আপডেট: February 8, 2024 |
boishakhinews 60
print news

মহানাটক ছাড়া আর কীই বা বলা যায় একে! যে নাটক মঞ্চস্থ হলো কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। সাফ অনূর্ধ্ব–১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের ফাইনালে প্রথমে সমাপ্তি টানা হলো টসের মাধ্যমে। সেই টস জিতে শিরোপা জয়ের আনন্দে মাতে ভারতের মেয়েরা। পরে তাদের জানানো হয়, টসের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। কিন্তু ভারত দল আর মাঠে নামতে রাজি হয়নি। একবার শোনা যায়—ভারত দলকে মাঠে ফেরার জন্য ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে তারা না এলে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত অবশ্য তা হয়নি। প্রায় ৫ ঘণ্টার নাটক আর বিতর্ক শেষে বাংলাদেশ ও ভারত, দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

Share Now