সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগন্জ্ঞের সিংগাইরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে ।
রোববার ( ১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জ - ২ নব নির্বাচিত সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সভাপতিত্বে ও স্যানেটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাসপাতালের অ্যাম্বুলেন্সের জন্য সরকারিভাবে ড্রাইভার পদটি শুন্য থাকায় সংসদ সদস্য টুলু সরকারী নিয়োগের আগ পর্যন্ত তার ব্যক্তিগত অর্থায়নে ড্রাইভারের জন্য প্রতিমাসে ২০ হাজার টাকা বেতন দেয়ার ঘোষণা দেন।
সেই সাথে হাসপাতালের অভ্যন্তরে পরিস্কার-পরিচ্ছন্নতা ও পুকুরের পাড় নির্মাণে সহায়তার ও আশ্বাস দেন তিনি। হাসপাতালে চিকিৎসার মান উন্নয়নের জন্য সকল চিকিৎসকদের রোগীবান্ধব স্বাস্থ্যসেবা দেয়ার আহবান জানানো হয়।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার শুরুতে স্বাস্থ্য সেবার মান, ইনডোর-আউটডোর ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাগত বক্তব্য রাখেন-ডাঃ রায়হানুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:সৈয়দা তাসনুভা মারিয়া,উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা: শারমিন আক্তার,আরএমও ডা:হাফিজুল ইসলাম, ডা: ফারহানা নবী, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.সায়েদুল ইসলাম, তালেবপুর ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী,সাংবাদিক মাসুম বাদশাহ্ ও পৌর কাউন্সিলর মো.কামাল হোসেন প্রমুখ। এ সময় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/