দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২০২৩-২৪ অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত)” শীষক কর্মসূচির আওতায় ১ম ও ২য় কিস্তিতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল এবং শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুর ১টায় আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম এর সভাপতিত্বে বাই-সাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আক্কেলপুর পৌর সভার মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: মুনিরা সুলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রাশেদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে উপজেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ৫টি বাই-সাইকেল, ৮জন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীকে নগদ অর্থ প্রতিজন ৯ হাজার ৬শ টাকা ও ২০জন মাধ্যমিক শিক্ষার্থীকে ৬ হাজার টাকা এবং প্রাক-প্রাথমিক ২৫জন শিক্ষার্থীকে ২হাজার ৫শ টাকা করে শিক্ষা বৃত্তি বিতরণ করেন।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা মনের আনন্দে বাই-সাইকেলের বেল বাজিয়ে সাইকেলে চড়ে বাড়ি ফিরে যায়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/