মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ২৬

আপডেট: February 13, 2024 |
inbound780223807732447582
print news

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পাশাপাশি তাদের হেফাজত থেকে ৪১১ পিস ইয়াবা, ১১০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৭ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৩০ গ্রাম আইস জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর