শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় পিকনিকের বাস থেকে সাত কিশোরসহ ৯ জনকে বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার সকালে ৭ শিশুকে যোশর শিশু উন্নয়ন কেন্দ্রে বাকি দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে বগুড়ার গাবতলী উপজেলা সোনারায় ইউপির পীরগাছা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৬ টি বার্মিজ চাকু উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার গাবতলী উপজেলার জামিরবাড়িয়া এলাকার হায়দার আলীর ছেলে শিহাব উদ্দিন ও একই উপজেলার লস্করীপাড়ার জলিলের ছেলে লাজু সাব্বির (১৯)।
বাকি সাতজন ১৭ বছর বয়সী কিশোর। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।
ওসি আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মহাস্থানগড় থেকে আঞ্চলিক সড়ক পথে পীরগাছা বাজারের দিকে একটি পিকনিকের বাসে কিছু বখাটে দেশীয় অস্ত্র নিয়ে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এরপর রাত সাড়ে ৯ টার দিকে পিকনিকের একটি বাস থামিয়ে তল্লাশী চালানো হয়।
এসময় ৬ টি বার্মিজ চাকুসহ ওই নয় জনকে আটক করা হয়। পরে থানায় আনার পর সাত কিশোর শিশু বিষয়ক কর্মকর্তার তত্বাবধানে ছিলো।
পুলিশের এই কর্মকর্তা আরো বলেন,আজ শুক্রবার সকাল ১১টার দিকে আটক হওয়া আসামিদের মধ্যে ৭ কিশোরকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে বগুড়া জেলা দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/