র দিগতকাল শুক্রবার মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আট মিনিটের বেশি সময়ের একটি ভিডিওতে তিনি জানান, কিছুদিন হলো তারা আলাদা আছেন। খুব দ্রুত ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
তারা বিয়ে করেছিলেন ২০২১ সালের সেপ্টেম্বরে।
বিয়ের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভালোবাসার ছবি নিয়মিত পোস্ট করতেন মাহি। লিখতেন দারুণ দারুণ সব ক্যাপশনও। সেরকমই একটি ছবি মাহির বিচ্ছেদের ঘোষনা দেয়া ভিডিও প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সেটা নিয়ে অনেকেই ট্রলও করছেন।
২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারিতে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন মাহি। সেই ছবিটি ছিল স্বামী রাকিব সরকারের তোলা। ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘আজকের তারিখটা স্বর্ণাক্ষরে লিখে রাখবো প্রিয় ডাইরিটাতে। তোমার এই একটা লাইন কথার জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করছিলাম।
প্রিয়তম, তোমার এই একমাত্র বউয়ের একমাত্র ব্যক্তিগত চিত্রধারক মৃত্যু পর্যন্ত তুমিই থাকবে ইনশাল্লাহ, অনেক ভালোবাসি তোমাকে।’
ব্যক্তিগত চিত্রধারক আজীবন রাখতে চাইলেও ছবিটি পোস্ট করার বছর না পেরুতেই বিচ্ছেদের ঘোষণা দিলেন মাহি। যদিও ভিডিওতে মাহি জানিয়েছেন, তিনি সংসার ভাঙার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘তাঁর সংসার কেন ভাঙে। কেন হাজবেন্ডের সঙ্গে থাকতে পারল না বা হাজবেন্ড কেন তাঁকে সহ্য করতে পারছে না।
অথবা তাঁর ওয়াইফটা কেন তাঁর হাজবেন্ডকে সহ্য করতে পারছে না। অথবা দুজন কেন ভালো নাই। দুজনের মধ্যে আসলে কী ঝামেলা হয়েছে—এগুলো তো আমরা আসলে সোশ্যাল মিডিয়া থেকে বুঝব না। তাই আমরা কাউকে নিয়ে যেন জাজ না করি।’
ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি দুই বছর আগে বৈবাহিক সম্পর্কে জড়ান। দুজনেরই প্রথম বিয়ের বিচ্ছেদের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তিন বছরের মাথায় তাঁদের সংসারে ভাঙনের সুর শোনা গেল।
তবে মাহির আপলোড করা সেই ছবিতে এমডি জুনায়েদ নামে একজন মন্তব্য করেছিলেন, ‘দুই মাত্র হবে কাকা’। সেই কথার জবাব দিয়েছিলেন মাহিয়া মাহির স্বামী রাকিব। তিনি বলেছিলেন, ‘আমার বউ একটাই। ডিভোর্সের পর বউ থাকে না।’
ভিডিও বার্তায় বিচ্ছেদের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা আগেও বেশ ফুরফুরে মেজাজে ছিলেন মাহিয়া মাহি। তাঁর ফেসবুক স্টোরিতে থাকা স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ তেমনটাই বলছে। ভিডিওতে দেখা যাচ্ছিল, কয়েকজন বন্ধুর সঙ্গে মজার সময় পার করছেন তিনি।
তবে বিচ্ছেদ প্রসঙ্গে বিস্তারিত জানতে কালের কণ্ঠের পক্ষ থেকে মাহিয়া মাহি ও রাকিব সরকারের সঙ্গে মোবাইল ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও কেউ সাড়া দেননি।
এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। পাঁচ বছর সংসার করার পর ২০২১ সালের ২২ মে বিবাহিত সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন তিনি। অপুর সঙ্গে সম্পর্কের ইতি টানার আগেই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। এদিকে মাহিও রাকিবের দ্বিতীয় স্ত্রী। রাকিবের আগের সংসারে দুই সন্তান আছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/