মাহমুদুল হাসান জুয়েল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

আলী আজগর (পনির), নেত্রকোনা প্রতিনিধিঃ শীত মানে ব্যাডমিন্টন , তাই প্রতি বছরের ন্যায় চতুর্থবারের মতো শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ২০২৪ ইং আয়োজন করেন ঢাকা মেট্রোপলিটনের গোয়েন্দা বিভাগের কর্মরত মাহমুদুল হাসান জুয়েল পুলিশ পরিদর্শক।
গত শুক্রবার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করেন ২৪টি দলের মধ্যে দুটি দলে ভাগ করা হয়।
একটি জুনিয়র দল এবং একটি সিনিয়র দল সিনিয়র দলের মধ্যে চ্যাম্পিয়ন হন রাজন রুহান টিমকে হারিয়ে জনি এবং জুয়েলের টিম চ্যাম্পিয়ন হন জুনিয়র দলের মধ্যে জনি মিঠু দলকে হারিয়ে নুসাইবা ব্যাডমিন্টন একাডেমি চ্যাম্পিয়ন হন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম মিয়া মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা,বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস সভাপতি মদন উপজেলা আওয়ামী লীগ,জনাব আব্দুল হান্নান (শামীম) সাবেক মেয়র মদন পৌরসভা, সাধারণ সম্পাদক মদন উপজেলা আওয়ামী লীগ,জনাব সাইফুল ইসলাম সাইফ মেয়র মদন পৌরসভা,ডাক্তার মোঃ নুরুল হুদা স্বাস্থ্য কমপ্লেক্স প: প: কর্মকর্তা
জনাব উজ্জল কান্তি সরকার পুলিশ পরিদর্শক মদন থানা ।
শহিদুল ইসলাম যুবলীগের সাধারন সম্পাদক মদন উপজেলা শাখা, মদন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পরিতোস, অনুষ্ঠান সঞ্চালনায় মো:বিপুল। রেফারী দায়িত্বে ছিলেন মো: গোলাপ মিয়া।
উক্ত টুর্নামেন্টের সভাপতি মাহমুদুল হাসান জুয়েল জানান মাদকমুক্ত মাদকমুক্ত করার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নাই তাই আমি প্রতি বছরের ন্যায় এবারও প্রতিবছর নিজ অর্থায়নে একটি টুর্নামেন্টের আয়োজন করি আমি নিজেও ভালো থাকবো দেশকেও যুব সমাজকে ভালো রাখার চেষ্টা করব।


