এমদাদুল হক, কুবি প্রতিনিধি: গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৫১৮ নম্বর কক্ষের ‘ফ্যান ছাড়া’ নিয়ে সাঈদ নামের এক শিক্ষার্থী সজীবকে মারধর করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী সজীব শেখ তার বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) ভুক্তভোগী শিক্ষার্থী সজীব শেখ বঙ্গবন্ধু হলের হাউজ টিউটর মো: আবু বকর সিদ্দিক বরাবর মারধরের বিচার চেয়ে লিখিত অভিযোগ দেয়।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, গতকাল বিকেল ৩টা ৫০ মিনিটে ফ্যান চালানোকে কেন্দ্র করে রুমমেট আবু সাঈদের সাথে আমার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সে গালিগালাজ করে এবং লোহার পাইপ দ্বারা আমাকে আঘাত করে।
আমি শারীরিকভাবে অক্ষম হওয়ায় আমি কোনো প্রতিবাদ করতে পারি নাই। আমার একটি হাত পঙ্গু হওয়ায়, সে এই সুযোগে আমাকে আঘাত করতে থাকে। এখন আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউজ টিউটর মো: আবু বকর সিদ্দিক বলেন, 'অভিযোগপত্রটি আমরা পেয়েছি। প্রকৃত ঘটনাটি আমরা উদঘাটন করব। সে অনুযায়ী ব্যবস্থা নিব।'
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/