বিশেষ প্রতিনিধি: এবার নারীদের সঙ্গে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আরিফুল ইসলামের বিরুদ্ধে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বরাবর এ বিষয়ে অভিযোগ করেছেন অরূপ রঞ্জন সরকার নামে ঝিনাইদহের এক বাসিন্দা।
এতে তিনি উল্লেখ করেন, ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন নারীর সঙ্গে অসামাজিক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। এমনকি তিনি তার প্রশাসনিক পরিচয়ের প্রভাব খাটিয়ে জোরপূর্বক কয়েকজন নারীকে নিজের সঙ্গে অসামাজিক কর্মকাণ্ড করতে বাধ্য করেছেন। বিষয়টি জেলার বিভিন্ন পর্যায়ের মানুষ অবগত থাকলেও ভয়ে কেউ মুখ খুলতে পারছে না।

মোঃ আরিফুল ইসলাম যে সব নারীদের তার সঙ্গে অসামাজিক কার্যকলাপে অংশ নিতে বাধ্য করেছেন তারা ভয়ের কিছু বলতে পারছে না। এমনকি তিনি তাদের একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। এসব নারীরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার ভয়ে অভিযোগ করতে ভয় পাচ্ছে। আরিফুল ইসলাম এর কর্মকাণ্ড নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের বরাবর মৌখিক বিচার দিতে গেলেও তিনি কোন ব্যবস্থা নেননি বলে তিনি সেই অভিযোগ পত্রে উল্লেখ করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ জেলা প্রশাসককে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
অভিযুক্ত ঝিনাইদহ ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আরিফুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, আমি এ ধরনের কোন কর্মকাণ্ড করিনি। এ অভিযোগ আপনার কাছেই শুনলাম মাত্র।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/