ভাঙ্গায় ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী আটক

আপডেট: March 4, 2024 |
inbound3708807635699963208
print news

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাহাবুব মাতুব্বর (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী ভাঙ্গার দেওরা গ্রামের মৃত ফজলুল হক মাতুব্বরের ছেলে মাহাবুব মাতুব্বর।

আজ সোমবার (৪মার্চ) ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডিবি পুলিশের একটি চৌকস টিম ভাংগা থানা এলাকায় অভিযান পরিচালনা করে রবিবার (৩মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফরিদপুর ভাংগা থানাধীন আট্টাভার্সা দেওরা খালের পাড়ের রাস্তা থেকে উক্ত মাদক ব্যাবসায়ী মাহাবুব মাতুব্বরকে ৪৫৫ (চারশত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।

তিনি আরো জানান, উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Share Now