মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় রাতের আঁধারে হাজি আব্দুল মজিদ কেনা মিয়া নামে এক কৃষকের ২৫০-৩০০ শতাধিক ফলজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (৩ মার্চ) রাতে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের এ ঘটনা ঘটে।
কৃষক হাজি আব্দুল মজিদ কেনা মিয়া জানান, তিনি এবার ১.৭০ একর জমিতে আম ও পেয়ারা চাষ করেছেন। এরই মধ্যে আম ও পেয়ারা গাছগুলো বড় হচ্ছিল।
রাতের কোনো এক সময় কে বা কারা পুরো জমির আম ও পেয়ারা গাছের মাথা কেটে দিয়েছে। এতে আমার প্রায় তিন থেকে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
রোয়াইলবাড়ি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। এর আগেও ওই কৃষকের অনেক ক্ষতি করেছে দুবৃত্তরা।
কেন্দুয়া থানার ওসি এনামুল হক ( বিপিএম-সেবা) বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/