সিংগাইরে কহেল হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা, ভাতিজা গ্রেপ্তার !

আপডেট: March 12, 2024 |
inbound6007622593901612093
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের মধুরচর গ্রামে কহেল মুন্সি (৬৫)  হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার ( ১২ মার্চ) নিহতের মেয়ে কবরী আক্তার বাদি হয়ে থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হচ্ছে- নিহতের ভাতিজা হ্নদয় মুন্সি (২৩), ভাই- ইসলাম মুন্সি (৬৭), ভাবী-কুলসুম (৫৫), ভাতিজি- রোজিনা (৩৫), নাতনি- কনা (১৯) ও একই গ্রামের জরিনা আক্তার (৩৫)  এবং   আলেয়া বেগম (৫৫)সহ অজ্ঞাত আরে ২-৩ জন।

মামলার প্রধান আসামি হ্নদয় মুন্সিকে গ্রেপ্তার করেছেন বলে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মোঃ আবু হানিফ মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামি হত্যার দায় স্বীকার করেছে। তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, কহেল মুন্সির হত্যার ঘটনায় পুলিশ এজাহারভুক্ত আসামিদের তিন আত্নীয় খাদেম আলী, চায়না আক্তার ও মহসিনকে আটক করেন।

পরে  জিজ্ঞাসাবাদ শেষে  তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে থানার ওসি মোঃ জিয়ারুল ইসলাম জানিয়েছেন। তিনি আরো বলেন, এজাহার ভূক্ত আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত আছে ।

প্রসঙ্গত,  জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার ( ১০ মার্চ) দুপুরে দুই সহোদর ইসলাম মুন্সি ও কহেল মুন্সির পরিবারের মধ্যে ঝগড়া হয়।

এতে বড় ভাই ইসলাম মুন্সির পরিবারের লোকজনের মারধরে ছোট ভাই কহেল মুন্সি তার স্ত্রী ও ছেলে মারাত্নক আহত হন। সোমবার ভোরে কহেল মুন্সি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Share Now

এই বিভাগের আরও খবর