মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করে বাংলাদেশ। দিবসটি স্মরণে কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দিবসটিকে ঘিরে শনিবার (২৫ মার্চ) দুপুর ২টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে ওই সভার আয়োজন করেছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/