মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শনিবার বিকেলে গাজীপুর জেলা পরিষদ হল রুমে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠত হয়।
গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌ. মো. সামসুল হকের সভাপতিত্বে সভায় গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ আনিসুর রহমান আরিফ, বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী,গাজীপুর মেট্রোপলিটন কলেজের প্রিন্সিপাল মোকসেদুর রহমান,"অধ্যক্ষ আতাউর রহমান ও অধ্যক্ষ আব্দুল কুদ্দুস মিয়া" সহ গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠনে নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/