ঈদ উপলক্ষে ইউটিউবে মুক্তি পেয়েছে অসাধারন রোমান্টিক গল্পে নির্মিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র 'পাগল তোর জন্য রে'।
এই ফ্লিম মেকার প্রোডাকশনের ব্যানারে নির্মাণ করেছেন পরিচালক রাশেদুল ইসলাম। পবিত্র ঈদুল ফিতরের দিন বেলা ৩ টায় ফ্লিম মেকার প্রোডাকশনের নিজস্ব ইউটিউব চ্যানেলে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটি রিলিজ দেওয়া হয়। মূলত ইউটিউব চ্যানেল ফিল্ম মেকার প্রোডাকশন শুরু থেকেই সুস্থ ধারার বিভিন্ন নাটক / শর্ট মুভি / মিউজিক ভিডিও নির্মাণ করে যাচ্ছে ।তারই ধারাবাহিকতায় 'পাগল তোর জন্য রে' পরিচালকের আরেকটি সুস্থ ধারার নির্মাণ। যা আমাদের সমাজের বাস্তব চিত্র ।
'পাগল তোর জন্য রে' সম্পর্কে জানতে চাইলে ফিল্ম মেকার প্রোডাকশন এর নির্বাহী পরিচালক রাশেদুল ইসলাম বলেন, আমি ৮ বছর বয়স থেকে থিয়েটার কর্মী। আমি আমার দেশের সুস্থ ধারার সংস্কৃতি বুকে লালন করি তাই বাজে কোন গল্প নির্মাণ করবো না । এবং যারা বাজে / অস্রিল গল্প নির্মাণ করেন আপনারা তাদের কে বয়কট করুন আর ভালো মানের কাজ দেখে নিজেকে একজন দেশীয় সংস্কৃতি প্রেমিক বলে পরিচয় দিন । আপনার বিবেক কে জাগ্রত করুন আপনি কি ভালোর পক্ষে না মন্দের পক্ষে।
এই প্রোডাকশনের নির্বাহী প্রযোজক ডাঃ জুয়েল রানা বলেন, আমরা আমাদের দেশীয় সন্সক্রতির বাহিরে যা পরিবার নিয়ে দেখা যায় না এমন কোন গল্প আমরা নির্মাণ করবো না ।
https://www.youtube.com/watch?v=Q8Gka6t2s3M
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/