বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) এর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (২৭ এপ্রিল ২০২৪) শনিবার বিকেলে ঢাকার তোপখানা বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এর ভিআইপি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, বাসকপ এর চেয়ারম্যান, আন্তর্জাতিক সংগঠক এটিএম মমতাজুল করিম।
সঞ্চালনা করেছেন বাসকপ এর অতিরিক্ত মহাসচিব মো. আল-আমিন শাওন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুমি মন্ত্রনালয়ের অব: অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো: কফিল উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাস্টমসের সহকারী কমিশনার বীর মুক্তিযোদ্ধা নজরুল বাঙালি এবং জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও বাসকপ এর উপদেষ্টা এ্যাড. শাহিদা রহমান রিংকু।
স্বাগত বক্তব্য দিয়েছেন বাসকপ এর মহাসচিব মো. সালেহ আহম্মদ।
অনুষ্ঠানে বাসকপ এর কেন্দ্রীয়, জেলা ও মহানগর এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
এ সময় বাসকপ বেস্ট অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয় ।
বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবিকা, মানবাধিকার নেত্রী,নারী উদ্যোক্তা, সাংবাদিক ও খ্যাতিমান রাজনীতিবিদ এ্যাড. শাহিদা রহমান রিংকু এবং ঢাকার সায়দাবাদ এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রেজাউল করিম চৌধুরী (আর. কে. চৌধুরী) কলেজ এর গভর্নিং বডিতে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হওয়ায় জন্য এই দুজনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/