জাতীয়তাবাদী ছাত্রদলের ২৬০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বিএনপি।
আজ শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপিতে বলা হয়, মো. রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটিত ৪১ জনকে সহসভাপতি করা হয়েছে। আর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে একজনকে। আর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১১১ জনকে।
এর আগে গত ২ মার্চ রকিবুলকে সভাপতি আর নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আর আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/