রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার কোনো পরিচয় এখনও পাওয়া যায়নি। তার নাম ঠিকানা জানার চেষ্টা করছে রেলওয়ে থানা পুলিশ।
রোববার (০৭ জুলাই) বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, শনিবার দিনগত রাতে তেজগাঁও রেলস্টেশন এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়।
নিহত ব্যক্তির বয়স হবে আনুমানিক ৪০ থেকে ৪৫। আশেপাশের লোকজন থেকে জানা গেছে, ওই ব্যক্তির রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/