ফারজানা শারমিন: আর্ন্তজাতিকভাবে খ্যাতিসম্পন্ন মোবাইল প্রস্তুতকারী চীনা কোম্পানি অপো বাংলাদেশে নিয়ে এল অপো রেনো টুয়েলভ সিরিজ মডেলের ফাইভ জি সংস্করন।এই নতুন মডেলে অপো আরো নতুন নতুন আকর্ষনীয় অসাধারন ফিচার নিয়ে হাজির হয়েছে। মোবাইল বাজারে অপো -ই সর্বপ্রথম এআই প্রযুক্তিকে সফলভাবে ব্যবহার করে মানুষের মন জয় করে নিবে বলে ধারনা করা হচ্ছে।
আজ (১০ই জুলাই ২০২৪) বুধবার রাজধানীর আর্ন্তজাতিক কনভেনশন সিটি বসুন্ধরার আইসিসিবি ভবনে অপো রেনো টুয়েলভ সিরিজ মডেলের ফাইভ জি সংস্করনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপো অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানিজিং ডিরেক্টর ড্যামন ইয়াং সহ উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী বৃন্দ বিভিন্ন প্রিন্ট, মিডিয়া এবং অনলাইন পোর্টালের সাংবাদিক বৃন্দ ।
উপস্থিত বক্তৃতায় অপো অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানিজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন ''ইন্ড্রাষ্ট্রির সেরা অপো 'র প্রযুক্তি ব্যবহারকারীদের সাথে ফোনের আমূল পরিবর্তন আনছে। স্মার্টফোন হল সবচেয়ে গুরুত্বপুর্ন ব্যক্তিগত এআই ডিভাইস - এই বিশ্বাস নিয়ে আমরা উদ্ভাবনের ক্ষেত্রে অগ্রগামী ভুমিকা রেখেছি।
অপো রেনো টুয়েলভ সিরিজ নিয়ে আসার মাধ্যমে আমরা ব্যবহারকারীদের জীবনে এ্আইয়ের অসাধারন সব সুবিধা প্রয়োগের সুযোগ দিয়ে তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরনা দিতে চাই।''
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/