সচিবালয়ে পিআইডি ভবনে আগুন

আপডেট: August 1, 2024 |
inbound5128187009610717066
print news

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৯ নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ভবনে রয়েছে সচিবালয় ক্লিনিক ও তথ্য অধিদপ্তর (পিআইডি) রয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে ভবনের নিচতলায় এই আগুন লাগে। যদিও কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুণ নিয়ন্ত্রণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, একটি ইলেকট্রিক বোর্ড থেকে আগুনটি লাগে। ছোট আগুন ছিল। আমাদের পানি ব্যবহার করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ৪টা ৩৫ মিনিটে আমরা আগুন নির্বাপন করি।

Share Now

এই বিভাগের আরও খবর