সরিয়ে দেওয়া হলো এসবি চিফ মনিরুলকে

আপডেট: August 13, 2024 |
inbound5136114794041681611
print news

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে মো. মনিরুল ইসলামকে।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আদেশে তাকে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। বর্তমানে তার কোনো দায়িত্ব নেই।

এর আগে ২০২১ সালের ১৪ মার্চ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান থেকে এসবি প্রধানের দায়িত্ব দেয়া হয়েছিল মনিরুল ইসলামকে।

মনিরুল ইসলামের জন্ম ১৯৭০ সালের ১৫ জুন। ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি গোয়েন্দা শাখায় ৯ বছর এবং স্পেশাল ব্রাঞ্চে দুই বছর দায়িত্ব পালন করেছিলেন।

এ ছাড়া তিনি সিটিটিসির অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন।

এর আগে মনিরুল ইসলাম র‌্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর