এবার সরিয়ে দেয়া হলো সিআইডি প্রধানকে

আপডেট: August 13, 2024 |
inbound5734279433119610803
print news

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি), র‍্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনারের পর এবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়াকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে সরানো হয়।

তবে এখনো নতুন করে কাউকে সিআইডি প্রধানের দায়িত্ব দেয়া হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

২০২২ সালের আগস্টে মোহাম্মদ আলী মিয়া সিআইডির দায়িত্ব নেন। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় জন্মগ্রহণ করেন। তিনি ১৫তম বিসিএস কর্মকর্তা হিসেবে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

মোহাম্মদ আলী মিয়া ডিআইজি হিসেবে পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, হবিগঞ্জ ও মানিকগঞ্জের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন। সিআইডির আগে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর