জয়পুরহাটে জেলা কৃষক দলের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট: August 14, 2024 |
inbound5914265843461063621
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের গণহত্যা ও তাদের দোসরদের বিচারের দাবিতে  জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষক দলের নেতৃবৃন্দরা।

বুধবার বিকেলে জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ  এর নেতৃত্বে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সমানে থেকে  একটি বিক্ষোভ  মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক আনোয়ার হোসেন দিপু, যুগ্ম আহবায়ক আব্দুল আলীম, রবিউল ইসলাম, সদস্য সচিব আব্দুল জলিল, পাঁচবিবি থানা কৃষক দলের সদস্য সচিব মামুন দেওয়ান, ক্ষেতলাল থানা কৃষক দলের জাকির হোসেন,সদস্য সচিব সারফুল ইসলাম, পোর কৃষক দলের যুগ্ম আহবায়ক মুন্না শেখ,জেলা কৃষক দলের সদস্য কাজী আনিছুর রহমানসহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর