গাজীপুরে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিবস পালন

আপডেট: August 16, 2024 |
inbound265562655466111870
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার অন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, গাজীপুর জেলা শাখা।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, গাজীপুর জেলা শাখা উদ্যেগে শুক্রবার বিকেলে ব্লু প্যারাডাইস কমপ্লেক্স, জোড় পুকুর মোড়, মল্লিক বাড়ী, উত্তর ছায়াবিথী, গাজীপুর আয়োজিত সভায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, গাজীপুর জেলা শাখা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) সদস্য প্রফেসর ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমান,জেটের কেন্দ্রীয় কমিটি সদস্য সচিব ইঞ্জিনিয়ার এ.বি.এম রুহুল আমীন আকন্দ।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, গাজীপুর জেলা শাখা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, গাজীপুর জেলা শাখা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর