আন্দোলনে আহত ছাত্রদের জরুরি চিকিৎসা সেবা দেবে সিএমএইচ

আপডেট: August 19, 2024 |
inbound2432338032329633950
print news

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা নেওয়ার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যোগাযোগ করার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী।

আজ সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) আগ্রহী ছাত্রদের জরুরি চিকিৎসা (প্রয়োজনে আর্থিক সহায়তা) গ্রহণের জন্য সারা দেশব্যাপী নিকটস্থ সিএমএইচ এর উল্লিখিত নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো :

বরিশাল এরিয়া : ০১৭৬৯০৭২০৭২; ০১৭৬৯০৭২০৫৮

সাভার এরিয়া : ০১৭৬৯০৯২০৭০; ০১৭৬৯০৯২০৫৮

কক্সবাজার এরিয়া : ০১৭৬৯১০২০৭০; ০১৭৬৯১০২০৫৮

বগুড়া এরিয়া : ০১৭৬৯১১২০৭০; ০১৭৬৯১১২০৫৮

সিলেট এরিয়া : ০১৭৬৯১৭২০৭০; ০১৭৬৯১৭২০৫৮

ঘাটাইল এরিয়া : ০১৭৬৯১৯২০৭০; ০১৭৬৯১৯২০৫৮

চট্টগ্রাম এরিয়া : ০১৭৬৯২৪২০৭২; ০১৭৬৯২৪২০৫৮

কুমিল্লা এরিয়া : ০১৭৬৯৩৩২০৭০; ০১৭৬৯৩৩২০৫৮

যশোর এরিয়া : ০১৭৬৯৫৫২০৭০; ০১৭৬৯৫৫২০৫৮

রংপুর এরিয়া : ০১৭৬৯৬৬২০৭০; ০১৭৬৯৬৬২০৫৮

Share Now

এই বিভাগের আরও খবর