জয়পুরহাট প্রতিনিধিঃ নানা অনিয়মের অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার পদত্যাগের দাবিতে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার দুপুরে ইউএনও অফিসের সামনে প্রয়া ২ ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এসময় ইউএনও'র পদত্যাগের ১ দফা দাবিতে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
পরে সেনাবাহিনী এসে আন্দোলনকারি ও ইউএনও'র সাথে কথা বলেন। এরপর তারা যেই দাবিগুলো তুলে ধরেন সেগুলো সমাধানের আশ্বাসে আন্দোলনকারিরা চলে যান।
আন্দোলনকারীরা জানান, উপজেলা নির্বাহী অফিসার তার দায়িত্বে থাকাকালিন উপজেলায় বিভিন্ন অনিয়ম দূর্নীতি করেছেন। তাই তার পদত্যাগের দাবি জানানো হয়। পরে সেনাবাহিনী এসে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিলে তারা চলে আসেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/