বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে কলকাতায় নির্মিত হচ্ছে সিনেমা। ‘কাজী নজরুল ইসলাম’ শিরোনামের এই সিনেমা নির্মাণ করছেন টলিউডের আবদুল আলীম। এতে কবির চরিত্রে অভিনয় করবেন ভারতের কিঞ্জল নন্দ। আর স্ত্রী নার্গিসের চরিত্রে অভিনয় করবেন ঢাকার অর্চিতা স্পর্শিয়া।
বিষয়টি নিশ্চিত করে স্পর্শিয়া গণমাধ্যমে বলেন, ‘এ প্রসঙ্গে এখনই কথা বলা নিষেধ। তবে এটুকু বলছি, পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আসলে পুরোটা জানতে পারবেন।’এদিকে, কবির চরিত্রে অভিনয় প্রসঙ্গে অভিনেতা কিঞ্জল বলেন, তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। তার ভাষায়, ‘বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবন পড়ছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাকিটা পরিচালকের হাতে।’
‘কাজী নজরুল ইসলাম’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং সিনেমার সংগীত পরিচালনা করবেন জয় সরকার।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/