মো: হুমায়ুন কবির, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের প্রচীনতম বেখৈরহাটী বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ টি দোকান ও ২ টি বাসা পুড়েছে।
স্থানীয়রা জানান শুক্রবার গভীর রাত ৩ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার মত বাড়িতে ঘুমে আচ্ছন্ন তখন গভীর রাতে আগুনে সব শেষ হয়ে গেছে।
আগুন লাগার মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মহাজনের ব্যবসায়ী গোডাউনসহ ১২ টি দোকান ঘর ও দোকান সংলগ্ন ২ টি বাসা পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
দলপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীন মিয়া জানান, মিষ্টি ও বিরানি দোকানের চুলোয় লাকরি শুকানো থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৪/৫ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
কেন্দুয়া ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, মো.এমদাদুল ইসলাম ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জের নেতৃত্বে কেন্দুয়া এবং নেত্রকোনা ২ টি ইউনিট এসে প্রায় ৪ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
শনিবার দুপুরে আগুনের খবর পেয়ে জেলা প্রশাসক বনানী বিশ্বাস, ইউএনও ইমদাদুল হক তালুকদার, ওসি মিজানুর রহমান ও পিআইও আজিজুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা দিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করেন।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.এমদাদুল হক তালুকদার জানান, বেখৈরহাটী বাজারে অগ্নিকাণ্ডে ১২ দোকান এবং দোকান সংলগ্ন দুটি বাসা পুড়েছে এতে ৪কোটি ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতির ধারণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসাহীদের সরকারি নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/