বৃষ্টিসহ বেশ কিছু কারণে গতকাল বিকেলের নির্ধারিত জালের কনসার্ট বাতিল করা হয়। তবে গতকাল রাত অবধি জানা যায়, কোথায় হবে কনসার্টটি বা আদৌ হবে কি না। অবশেষে গতকাল মধ্যরাতে আয়োজক প্রতিষ্ঠান এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়ে দেয় বাতিল হওয়া কনসার্ট ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ আজ অনুষ্ঠিত হবে। যেখানে পারফর্ম করার কথা আছে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’, বাংলাদেশের অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, অবশেষে কনসার্টটি অনুষ্ঠিত হবে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে। বিকেল সাড়ে ৪টা থেকে দর্শকরা ভেন্যুতে প্রবেশ করতে পারবেন। এর আগে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজধানীর পূর্বাচল তিন শ ফুট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায়।কিন্তু সেটি পরিবর্তন হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের আয়োজনের সব সম্পন্ন ছিল। কিন্তু অপ্রত্যাশিত প্রাকৃতিক বিপর্যয় সব কার্যক্রমকে স্থগিত করে দেয়। আজকের বৃষ্টি অত্যধিক মাত্রায় ছিল, তাতে সব কিছু পণ্ড হয়ে যায়।
সময়ের এতটাই স্বল্পতা ছিল যে সব গুছিয়ে নিতে একটু সময় লেগেছে। আশা করা যাচ্ছে, লিজেন্ডস অব ডেকেডস শনিবার জমে উঠতে যাচ্ছে।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/