আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় সদ্য বিদায়ী স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে, বুয়েট শাখা ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশলী বিভাগের মেধাবী শিক্ষার্থী দেশপ্রেমিক শহীদ আবরার ফাহাদ এর পঞ্চম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌন মিছিল স্বরণসভা করেছে মান্দা মমিন শাহানা সরকারী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
মান্দা মমিন শাহানা সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম রাজুর নেতৃত্বে মৌন মিছিলটি কলেজের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ফেরিঘাট টু নিয়ামতপুর রোড প্রদক্ষিণ করে, কলেজের শহীদ মিনারে এসে শেষ হয়।
মিছিল শেষে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেন খাইরুল ইসলাম রাজু, বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচারের বিদায় হলেও এর দোষররা এখনো ছদ্মবেশে আমাদের মাঝে বিদ্যমান, তাই সকল ছাত্রদলের নেতা কর্মীদের সজাগ থাকার আহবান জানান, বক্তব্য শেষে নিহত শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উক্ত মৌন মিছিলে আরো উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক মুরাদ হোসেন যুগ্ন আহ্বায়ক জামিনুল ইসলাম (জেবিন) সদস্য পায়েল, সাজিদ, বাঁধন, জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/