শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
১১জানুযারি (শনিবার) সকালে শিবগঞ্জ উপজেলা দলীয় কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি মাওলানা শাহাদাতুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আছাব উদ্দিন, জেলা নায়েবে আমির মোফাজ্জল হোসেন, জেলা সহকারি অফিস সম্পাদক আব্দুল হালিম বিপ্লব, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আলাল উদ্দিন, পৌর জামায়াতের আমির আবুল কালাম আজাদ শিহাব, সেক্রেটারী কাজী মাসুদ চৌধুরী, মাওলানা ইউনুছ ইদ্দিন, বিশিষ্ট ঠিকাদার ও সাংবাদিক ফারুক হোসাইন, ছাদেকুর রহমান, শামছুল আলম, খোরশেদ আলম, মুসা মিয়া, রেজাউল করিম,শিবগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোওঃ শহিদুল ইসলামসহ প্রমুখ। অনুষ্ঠানে ৪ শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/