মোহরায় ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ সচেতনতায় মহড়া অনুষ্ঠিত

আপডেট: January 21, 2025 |
inbound8351702885577999592
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ওয়ার্ল্ড ভিশনের যৌথ  উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

২০ জানুয়ারি (সোমবার) সকল ১১টায় নগরীর চাঁন্দগাও থানাধীন (মোহরা)  আব্দুল লতিফ খান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই মহড়া অনুষ্ঠিত হয়।

কালুরঘাট মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিনের নেতৃত্বে এই মহড়ায় সহযোগিতা করেন কামরুজ্জামান সিনিয়র স্টেশন অফিসার (বায়েজিদ) এবং আগ্রাবাদ ফায়ার স্টেশন লিড়ার কামরুল ইসলাম।

তিনটি ফায়ার স্টেশনের একটি সাজানো চৌকস টিম এই মহড়ায় অংশ নেয়। এতে সহযোগিতায় ছিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ।

inbound8948783983981459846

আব্দুল লতিফ খান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসন (দুর্যোগ ও ত্রাণ) শাখার পিআইও আশরাফুল আরেফিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল্লাহ উপ সহকারী পরিচালক এবং মো. আব্দুল মান্নান  উপ সহকারী পরিচালক (বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন এর কর্মকর্তা উইলিয়াম গোমেজ সহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা,অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গ সহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজি গ্যাসের আগুন কিভাবে নেভানো হয়, ছোট ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ বড় ধরনের আগুন নেভানোর বিষয়ে এবং ভূমিকম্পের সময় আতংকিত না হয়ে কৌশল অবলম্বন করে সবাইকে সচেতন করার এই মহড়া শিক্ষার্থী সহ সকলের জন্য গুরুত্বপূর্ণ।

Share Now