বগুড়ার ৭টি আসনে জামায়াতের প্রার্থীদের পরিচিত

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংস্কার এবং নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েনের মধ্যেই এবার আনুষ্ঠানিকভাবে বগুড়ার ৭টি আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করলো জামায়াত।
০৫ এপ্রিল (শনিবার) দুপুরে বগুড়া জেলা শহরের শহীদ স্ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী, সাথী ও সদস্যদের প্রীতি সমাবেশে আনুষ্ঠানিকভাবে ৭টি আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

বগুড়া-১:(সোনাতলা-সারিয়াকান্দি) আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন সাবেক জেলা আমির ও বর্তমানে জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা নূর মোহাম্মদ আবু তাহের।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী।
বগুড়া-৫ (ধুনট-শেরপুর) শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমান।
বগুড়া-৬ (সদর) সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহসভাপতি গোলাম রব্বানী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সে সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনি বলেন,নির্বাচন ব্যবস্হর আমূল সংস্কার ছাড়া নির্বাচন হলে চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্খার বাস্তবায়ন হবে না।তাই প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচন দিতে হবে।
তিনি আরও বলেন,জামায়াত-শিবিরের দিকে চোখ রাঙানোর চেষ্টা করছেন তারা সাবধান হয়ে যান।দেশের মানুষ যাকে চাইবে তারাই দেশ পরিচালনা করবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী এবং আন্তর্জাতিক ছাত্র ও যুব ফেডারেশন(ইফসু)’র সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
এছাড়াও সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জানায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম।












