শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাঝিহট্ট ইউনিয়ন শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও যুব কমিটি গঠন করা হয়েছে।
০৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৭টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মাশিমপুর চালুঞ্জা গ্রামের স্থানীয় একটি মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাঝিহট্ট ইউনিয়ন শাখার আমীর মাওলানা খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আ.ন.ম আলমগীর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আছার উদ্দিন ও সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন।
মাঝিহট্ট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এমরান হোসেন দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল হাকিম, মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের সহ-অধ্যাপক আব্দুল হালিম বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও শিবগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাজেদুর রহমান জুয়েল, ফারুক হোসাইনসহ জামায়াতের বিভিন্ন নেতাকর্মী।

পুনর্মিলনী অনুষ্ঠান শেষে ইউনিয়ন যুব কমিটির সভাপতি হিসাবে জুলহক এবং সেক্রেটারি হিসাবে আব্দুল হালিমের নাম ঘোষনা করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/