‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’র আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১১ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল বুধবার (১৩ আগস্ট) রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার বিকেল ৫টায় এ কর্মসূচি পালন করার কথা জানিয়েছিল জামায়াত।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/