বগুড়ায় যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট: August 25, 2025 |
inbound5434048726976566571
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের দায়ের করা মামলার এজাহারনামীয় আসামী খরনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আবু তালেব(৪৫) -কে গ্রেফতার করেছে পুলিশ।

২৫ আগস্ট (সোমবার) রাত্রি আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন গয়নাকুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আবু তালেব উপজেলার গয়নাকুড়ি গ্রামের ইউনুস,আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শাজাহানপুর থানায় দায়েরকৃত মামলা নং- ৩১, তারিখ -১৯/০৫/২০২৫ইং খ্রিঃ জিআর নং-২০৭, ধারা ৯(৩) /১০/১১/১৩ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামী ছিলেন আবু তালেব।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক আড়াইটার দিক তাকে গ্রেফতার করে পুলিশ।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এর নিকট বিষয় জানতে চাইলে তিনি জানান, গ্রেফতারকৃত আসামী আবু তালেব তার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামী।

দুপুরের পর দুপুরের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর