শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জাসদের সভাপতি এ.কে.এম রেজাউল করিম তানসেনের ছোট ভাই এ.কে.এম মাহবুবার রহমান রুস্তম (৫৫) -কে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি নন্দীগ্রাম উপজেলা জাসদের সদস্য সচিব ও উপজেলা পল্লী উন্নয়ন সমিতির (বিআরডিবি) সভাপতি।
আজ সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
২৪ আগস্ট (রোববার) দুপুরে উপজেলার পল্লী উন্নয়ন অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
রুস্তম নন্দীগ্রাম সদর ইউনিয়নের দলগাছা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় মাহবুবার রহমান রুস্তমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/