বগুড়ার শিবগঞ্জে মাহমুদুর রহমান মান্নার গণসংযোগ

আপডেট: August 25, 2025 |
inbound4570540905870968174
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নে নাগরিক ঐক্যর সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না গণসংযোগ করেছেন।

২৫ আগস্ট (সোমবার) বিকাল ৪টার দিকে উপজেলার মোকামতলা বন্দরে গণসংযোগ করেন।

এরপর তিনি সৈয়দপুর ইউনিয়নের জগন্নাথপুর বাজারে, একই ইউনিয়নের হাবিবপুর ও সন্ধ্যায় দেউলী ইউনিয়নের গাংনগর ও রহবল বন্দরে গণসংযোগ করেন এবং ৩টি স্থানেই তিনি পথ সভায় বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, নাগরিক ঐক্য উপজেলা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, নাগরিক ঐক্য নেতা সাইদুর রহমান সাগর, মশিউর রহমান পিয়াল, মাববুব মোর্শেদ হীরা, হারুনুর রশিদ, রুহুল আমিন, আমিনুর রহমান পাপুল, আল আমিন, আবুল কাশেম, আনারুল ইসলাম, সাজু মিয়া, যুবঐক্য সভাপতি অমিত হাসান, উপজেলা ছাত্র ঐক্য সভাপতি রাশেদ মাহমুদ তুষার, সাধারণ সম্পাদক তৌহিদ।

Share Now

এই বিভাগের আরও খবর