শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধঃ বগুড়ার শাজাহানপুরে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ১০ কেজি গাঁজাসহ বিপ্লব কুমার দাস (৩৫) ও মোঃ আলতাব হোসেন(৩৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০১ সেপ্টেম্বর) দিবগত রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলায় উপজেলার রহিমাবাদ এলাকায় এ অভিযান চালিয়ে তাদেরকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বিপ্লব কুমার দাস পাবনার বেড়া উপজেলার বনগ্রাম উত্তর গ্রামের বিনয় চন্দ্রের ছেলে। গ্রেফতারকৃত মোঃ আলতাব হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিলকলমি গ্রামের পরশ উল্লাহ সরকারের ছেলে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নেতৃত্বে পরিচালিত অভিযানে শ্যামলী পরিবহনের একটি বাসের সামনের লাগেজ বক্স তল্লাশি করে একটি রেক্সিন কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়।
ব্যাগের ভেতরে দুটি প্যাকেটে লাল পলিথিন ও কসটেপে মোড়ানো অবস্থায় মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায়।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বলেন, ‘আটক দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার দুপুরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/