শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ৬১০ বোতল মদ উদ্ধার করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলাধীন শ্রীরামপুর গ্রামের হৃদয় বাসফোর (২৯) এর বাড়িতে এই অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের ৬১০ বোতল মদ উদ্ধার করা হয়।
অভিযানের সময় হৃদয় বাসফোর পালাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি।তার পিতা মৃত- লালজি বাসফোর।
ডিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে: ২০০ বোতল কেরু অ্যান্ড কোম্পানি(country Liquor) মদ যার (প্রতিটি বাতলে ১০০০মিলি লিটার),৪১০ বোতল দেশীয় চোলাই মদ যার(প্রতিটি বোতলে ২৫০ মিলি লিটার) মদর রয়েছে।
ডিবি পুলিশ জানান,হৃদয় বাসফোরের বিরুদ্ধে এর আগেও ৩টি মাদক মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এই ঘটনার পর বগুড়ার শেরপুর থানায় হৃদয় বাসফোর এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/