শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
০৩ অক্টোবর (শুক্রবার) বিকাল ৪ টার দিকে বগুড়া'র মাটিডালি ক্রীড়া চক্র খেলার মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন রাজু। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বগুড়া শহর যুবদলের সাবেক সভাপতি মোঃ মাসুদ রানা মাসুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান স্বাধীন, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বগুড়া জেলা সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু এবং ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ১৭ নম্বর ওয়ার্ড যুবদল বগুড়া। পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয় মাটিডালি পশ্চিম পাড়া তরুণ যুব সমাজের উদ্যোগে।
উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তোলাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানিয়েছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/