দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সোনাজুড়ি মাঠে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ১৬-তম আদিবাসী ফুটবল টুর্নামেন্ট ২০২৫। টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ফ্রেন্ডশিপ যুব সংগঠন।
শুক্রবার উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সেতাবগঞ্জ এসএসসি ব্যাচ ২২-২৩ ও রাজশাহী অ্যাডভেন্টিস্ট ইয়্যুথ ক্লাব।
খেলার উদ্বোধন করেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আতাউর রহমান, বিরামপুর বার্তার সম্পাদক আব্দুল কুদ্দুস, সাব-রেজিস্ট্রার বার্নার্ড মার্ডি, এবং দিনাজপুর ধর্মপ্রদেশের ফাদার কেরোবিন বাকলা।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, ধানজুড়ি ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার রতন মুমুর্, ফ্রেন্ডশিপ যুব সংগঠনের সভাপতি স্যামশন হেম্ব্রম, সাধারণ সম্পাদক প্রদীপ মার্ডি, আদিবাসী পারগানা সামুয়েল মার্ডি, ইউপি সদস্যা শীতলী রানী পাহান, ও ইউপি সদস্য ফ্লাবিয়াস হেম্ব্রমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। শনিবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় এসকে সোহেল একাদশ, রানার আপ ডিজে রাজশাহী, এবং তৃতীয় স্থান অর্জন করে নীলকণ্ঠ এফসি।
পুরস্কার হিসেবে পায় ১ম বিজয়ী নগদ ১,০০,০০০ টাকা, ২য় বিজয়ী নগদ ৬০,০০০ টাকা ও ৩য় বিজয়ী পায় নগদ ২০,০০০ টাকা।
পুরস্কার প্রদান করেন ফ্রেন্ডশিপ যুব সংগঠনের সভাপতি স্যামশন হেম্ব্রম, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ ও অতিথিরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/